ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৩ এপ্রিল ২০২৬

রাজধানীর মগবাজারে ফুটপাতে উচ্ছেদ অভিযানে মাথাগোঁজার ঠাঁই হারানো ৮০ বছর ঊর্ধ্ব প্রবীণ নাঈমুদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রীর স্থায়ী সহায়তা।

গত বুধবার এই এলাকায় উচ্ছেদ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উচ্ছেদ অভিযান চলাকালে প্রবীণ নাঈমুদ্দিনের কাছে গিয়ে থমকে যান দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, ‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে একটি দৈনিকে মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিভিন্ন সংস্থা, সংগঠন এবং ব্যক্তি ওই প্রবীণকে সহযোগিতার প্রতিশ্রুতি দিতে থাকে। শুধু ব্যক্তি, সংস্থা বা সংগঠনই নয়; প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রবীণ নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং বৃদ্ধকে স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’কে।

মিথুন আরও জানান, প্রবীণ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

কেএইচ/বিএ