ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

শনিবার (৪ এপ্রিল, ২০২৬) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।

আরও পড়ুন
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

প্রেস সচিব সালেহ শিবলী স্বাক্ষরিত বিবৃতিতে প্রধানমন্ত্রী হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।

এর আগে, এদিন দুপুর ১টা ১০ মিনিটে কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এখন পর্যন্ত সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কেএইচ/ইএ