ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নির্ধারিত সময়ের পরও খোলা ওয়ারীর বিপণিবিতান, নির্দেশনা মানতে গড়িমসি

আশিকুজ্জামান | প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

জ্বালানি-সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টার মধ্যে বিপণিবিতান বন্ধ করতে সরকারি নির্দেশনা থাকলেও পুরান ঢাকার অভিজাত এলাকা ওয়ারীতে তা মানা হচ্ছে না। বিশেষ করে র‍্যাংকিন স্ট্রিটের অধিকাংশ নামিদামি ব্র্যান্ডের শোরুম এক্ষেত্রে গড়িমসি করছে।

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সরকার নির্দেশ দিয়েছে- সব দোকানপাট ও বিপণিবিতান প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। তা কার্যকর করতে মাঠপর্যায়ে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

নির্ধারিত সময়ের পরও খোলা ওয়ারীর বিপণিবিতান, নির্দেশনা মানতে গড়িমসি

শনিবার (৪ এপ্রিল) সরেজমিনে ওয়ারী এলাকায় দেখা যায়, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দোকানগুলোতে ক্রেতাদের অবাধ প্রবেশ। অনেক দোকানের সামনে সরকারি নির্দেশনা সংবলিত কোনো নোটিশও চোখে পড়েনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকেও দোকানগুলোতে উচ্চ আলোকসজ্জা ছিল, যা স্বাভাবিক কার্যক্রম চালুরই ইঙ্গিত দেয়। তবে কয়েকটি দোকানের দরজা নামানো থাকলেও ভেতরে সীমিত পরিসরে আলো জ্বলতে দেখা গেছে।

কয়েকটি শোরুমের ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে জানান, তারা সরকারি সিদ্ধান্ত সম্পর্কে অবগত আছেন। এলাকাজুড়ে একাধিকবার মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে বলেও তারা স্বীকার করেন। তারা বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নির্দেশনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কেউ কেউ নির্ধারিত সময় কিছুটা বাড়ানোর পক্ষেও মত দেন।

নির্ধারিত সময়ের পরও খোলা ওয়ারীর বিপণিবিতান, নির্দেশনা মানতে গড়িমসি

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্দেশনা বাস্তবায়নে তদারকি জোরদার না থাকায় অনেকেই এখনো পুরোপুরি নিয়ম মানছেন না। প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত তদারকি থাকলে এ ধরনের অনিয়ম কমে আসবে।

দেশীয় একটি ব্র্যান্ডের ম্যানেজার রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমাদের ৬টার মধ্যে দোকান বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে সময়টা খেয়াল না করায় খোলা ছিল। আমরা অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলবো।’

দোকানে পর্যাপ্ত কর্মচারী থাকা সত্ত্বেও কীভাবে সময় অতিক্রম হয়ে যায়- এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

নির্ধারিত সময়ের পরও খোলা ওয়ারীর বিপণিবিতান, নির্দেশনা মানতে গড়িমসি

অন্যদিকে, কয়েকজন ক্রেতা জানান যে অনেকেই অফিস শেষে কেনাকাটার জন্য সন্ধ্যার পরই সময় পান। হঠাৎ করে সময়সীমা কমিয়ে দেওয়ায় তারা কিছুটা অসুবিধায় পড়ছেন।

বেসরকারি চাকরিজীবী সোহেল রানা বলেন, ‘৬টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে গেলে আমাদের মতো চাকরিজীবীদের কেনাকাটা করা কঠিন হয়ে যাবে।’

কেনাকাটা করতে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবায়নে রয়েছে শিথিলতা। সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নির্ধারিত সময়সীমা মানা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।’

নির্ধারিত সময়ের পরও বিপণিবিতানগুলো খোলা থাকলেও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি চোখে পড়েনি। ফলে নির্দেশনা বাস্তবায়নে তদারকির ঘাটতি রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এমডিএএ/একিউএফ

টাইমলাইন

  1. ০৯:২০ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ নির্ধারিত সময়ের পরও খোলা ওয়ারীর বিপণিবিতান, নির্দেশনা মানতে গড়িমসি
  2. ০৯:০৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ রোববার থেকে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা
  3. ০৮:০২ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ মার্কেট-দোকান খোলার বিষয়ে সরকারি সিদ্ধান্তই বহাল
  4. ০৩:৩৩ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে
  5. ০৫:১২ এএম, ০৩ এপ্রিল ২০২৬ বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
  6. ০২:৩৫ এএম, ০৩ এপ্রিল ২০২৬ যানজট-জ্বালানি সাশ্রয়ে সংসদ ভবনেই হলো মন্ত্রিসভার বৈঠক
  7. ০১:৫৪ এএম, ০৩ এপ্রিল ২০২৬ নতুন যানবাহন কেনা যাবে না, বিদেশে প্রশিক্ষণ বন্ধ
  8. ০১:১৭ এএম, ০৩ এপ্রিল ২০২৬ বিয়ে-উৎসবে আলোকসজ্জা নয়
  9. ০১:০৫ এএম, ০৩ এপ্রিল ২০২৬ ব্যাংক লেনদেন সকাল ৯টা থেকে বিকেল ৩টা
  10. ১২:৩০ এএম, ০৩ এপ্রিল ২০২৬ অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ
  11. ০৯:৪৩ পিএম, ০২ এপ্রিল ২০২৬ কর্ণফুলী নদীতে অভিযান, ট্যাংকারে মিললো ৩৭ হাজার লিটার ডিজেল
  12. ০৮:০০ পিএম, ০২ এপ্রিল ২০২৬ এপ্রিলে আসছে ৯ কার্গো এলএনজি, দাম পড়ছে দ্বিগুণ
  13. ০১:৩১ এএম, ০২ এপ্রিল ২০২৬ সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
  14. ০১:৩৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ ১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত আছে
  15. ০১:২৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ জ্বালানি অপরাধীদের বিচার করা সম্ভব হলেই এই খাত এগিয়ে যাবে
  16. ১২:২৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দাবি
  17. ১১:৫৩ এএম, ৩১ মার্চ ২০২৬ অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
  18. ১০:২৮ এএম, ৩১ মার্চ ২০২৬ জ্বালানি সংকট দেশে দেশে, কী করবে বাংলাদেশ?
  19. ০৯:২২ পিএম, ৩০ মার্চ ২০২৬ এপ্রিলে কোথা থেকে কতটুকু জ্বালানি আসছে
  20. ০৬:১৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি
  21. ০৫:৪৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ তেল নিতে পাম্পগুলোতে লম্বা সারি, অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা
  22. ০৮:১৯ পিএম, ২৯ মার্চ ২০২৬ তেল সংকটে কমছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির ট্রিপ
  23. ০৭:২৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা
  24. ১১:৫১ এএম, ১৮ মার্চ ২০২৬ দশ দিন বন্ধ থাকার পর সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল শুরু
  25. ০৮:৫৫ এএম, ১৮ মার্চ ২০২৬ চুয়াডাঙ্গায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, মধ্যরাতে অভিযান
  26. ০৭:১২ পিএম, ১৫ মার্চ ২০২৬ তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ যোগানের চেষ্টা করবো
  27. ০৬:৫১ পিএম, ১৫ মার্চ ২০২৬ জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা 
  28. ০৫:৩৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ বিদ্যুৎ সাশ্রয়ে বিপণিবিতানের বাইরের আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত
  29. ০৩:০৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ ডিজেল সংকটে আলীপুর-মহিপুরে আটকা শত শত ট্রলার
  30. ১২:৩৬ পিএম, ১৫ মার্চ ২০২৬ রাজবাড়ীতে তেল না থাকায় বন্ধ দূরপাল্লার অধিকাংশ যানবাহন
  31. ১১:৩৭ এএম, ১৫ মার্চ ২০২৬ গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
  32. ০৯:৩১ এএম, ১৫ মার্চ ২০২৬ বিপিসির মোংলা জেটিতে ভেড়ে না জাহাজ, ফাঁকা তেলের ট্যাংক
  33. ০৯:১৩ এএম, ১৫ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে দুইদিন ধরে রাসিকের বর্জ্য অপসারণ বন্ধ
  34. ১০:০২ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
  35. ০৮:৩৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: প্রতিমন্ত্রী
  36. ০৮:২৩ পিএম, ১৪ মার্চ ২০২৬ ছয় হাজার লিটার পেট্রোল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  37. ০৭:১৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ বরগুনার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই
  38. ০৪:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
  39. ০৪:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬ তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক
  40. ০৩:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ, তদন্তে পদ্মা অয়েল
  41. ০৩:১০ পিএম, ১৪ মার্চ ২০২৬ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
  42. ০২:৪৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন, প্রয়োজন শিল্প খাতে অগ্রাধিকার
  43. ০১:৫২ পিএম, ১৪ মার্চ ২০২৬ বেশি দামে জ্বালানি তেল বিক্রি, রাঙ্গুনিয়ায় দুই পাম্পকে জরিমানা
  44. ০৪:০১ এএম, ১৪ মার্চ ২০২৬ তেল সংকটে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন
  45. ১২:৫০ পিএম, ১৩ মার্চ ২০২৬ রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
  46. ১০:৪০ এএম, ১৩ মার্চ ২০২৬ এলএনজি খাতে বিনিয়োগ বাংলাদেশকে জ্বালানি ঝুঁকিতে ফেলতে পারে
  47. ০৭:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী
  48. ০৪:২৯ পিএম, ১২ মার্চ ২০২৬ ডিজেল সংকটে উত্তরাঞ্চলের চাষিরা, বোরো চাষাবাদ নিয়ে শঙ্কা
  49. ০৩:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত তেল সরবরাহ চান মালিকরা, নৌমন্ত্রীকে চিঠি
  50. ১১:৩৮ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি তেল সরবরাহে ছুটির দিনও খোলা থাকবে ডিপো
  51. ১০:০৩ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার আগাম প্রস্তুতি
  52. ০৯:৫৩ এএম, ১২ মার্চ ২০২৬ বৈশ্বিক জ্বালানি সংকট: কৃচ্ছ্রসাধন ও আমাদের টিকে থাকার লড়াই
  53. ০৯:৫১ পিএম, ১১ মার্চ ২০২৬ যুদ্ধের বাজারে এলএনজিতে রেকর্ড লাভ যুক্তরাষ্ট্রের
  54. ০৮:৫৬ পিএম, ১১ মার্চ ২০২৬ পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু
  55. ০৮:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৬ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
  56. ০৮:২৬ পিএম, ১১ মার্চ ২০২৬ দেশের সব তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশ
  57. ১১:১০ এএম, ১১ মার্চ ২০২৬ সংকটের মধ্যে ডিজেল-অকটেন বিক্রি বেড়েছে ১২-১৮ শতাংশ
  58. ০৯:৫১ এএম, ১১ মার্চ ২০২৬ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: 'লাথিটা এসে লাগছে আমাদের পেটে'
  59. ০৭:৫৯ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে
  60. ০৫:১৩ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
  61. ০১:৩২ এএম, ১১ মার্চ ২০২৬ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
  62. ০৯:৫৬ পিএম, ১০ মার্চ ২০২৬ ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি
  63. ০৭:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৬ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’
  64. ০৭:২৩ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতে ঢাকার পাম্পগুলোতে আজও মোটরসাইকেলের দীর্ঘ সারি
  65. ০৬:১৮ পিএম, ১০ মার্চ ২০২৬ জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না পোশাক মালিকরা
  66. ০৫:২৯ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতেই ঘণ্টা পার, আয় কমেছে রাইড শেয়ার চালকদের
  67. ১০:০২ পিএম, ০৯ মার্চ ২০২৬ রাজধানীর সড়কে ফাঁকা ভাব, সীমিত ব্যক্তিগত গাড়ি-মোটরসাইকেল
  68. ০৯:৫৫ পিএম, ০৯ মার্চ ২০২৬ সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
  69. ০৯:২৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি
  70. ০৭:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন
  71. ০৭:১৪ পিএম, ০৯ মার্চ ২০২৬ চট্টগ্রামে জাহাজ থেকে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল
  72. ০৫:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২৬ এলপিজির সংকট নেই, দাম মনিটরে ডিসিদের চিঠি দিচ্ছে বিইআরসি
  73. ০৩:৪৮ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  74. ০৯:২১ এএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে অনেক পাম্প বন্ধ, ভোগান্তি
  75. ০৮:৫৩ এএম, ০৯ মার্চ ২০২৬ দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
  76. ০৮:৪৬ এএম, ০৯ মার্চ ২০২৬ ‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকে বেরোবির সব কার্যক্রম বন্ধ
  77. ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চাহিদার ২০ শতাংশ তেলও পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো!
  78. ০৭:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল নিশ্চিতে বিপিসির চিঠি
  79. ০৭:৩৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ যশোরে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  80. ০৬:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ ডিপো থেকে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ, অর্ধেক পাচ্ছে ফিলিং স্টেশন
  81. ০৬:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ জ্বালানি তেলের অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে চলবে ভ্রাম্যমাণ আদালত
  82. ০৫:২৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ মৌলভীবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগ
  83. ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ অস্থিরতার মধ্যেই লিটারে ১৭ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম 
  84. ০৪:১৫ পিএম, ০৮ মার্চ ২০২৬ তেল মজুত আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে: জ্বালানিমন্ত্রী 
  85. ০৪:০০ পিএম, ০৮ মার্চ ২০২৬ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
  86. ০১:২১ পিএম, ০৮ মার্চ ২০২৬ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
  87. ১২:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস
  88. ১১:১২ এএম, ০৮ মার্চ ২০২৬ বিপিসির কড়া নির্দেশ, তবু থামছে না তেলেসমাতি: কোথায় গলদ?
  89. ০৯:৩৭ এএম, ০৮ মার্চ ২০২৬ জামায়াত নেতার অবৈধ পাম্পে তেল মজুতের দায়ে জরিমানা
  90. ০৪:৫২ এএম, ০৮ মার্চ ২০২৬ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
  91. ০৪:০৬ এএম, ০৮ মার্চ ২০২৬ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
  92. ০৯:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ বেশিরভাগ তেলপাম্প বন্ধ, খোলার খবর পেলেই ভিড় করছে মানুষ
  93. ০৭:৫৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল