ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় ‘ক্রস রোড…নট এ প্রজেক্ট..’ শিল্প প্রদর্শনী উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৪ এএম, ০৫ এপ্রিল ২০২৬

ঢাকার গ্যালারি কায়ায় ‘ক্রস রোড…নট এ প্রজেক্ট...’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী দলীয় শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেন ১১ জন সমসাময়িক বাংলাদেশি শিল্পী।

শনিবার (৪ এপ্রিল) ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোতে উঠে এসেছে নানা বৈচিত্র্যময় বিষয়। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে দৈনন্দিন জীবন, প্রকৃতি ও মানবিক অনুভূতির নানামাত্রিক উপস্থাপন এতে দর্শকদের আকৃষ্ট করছে। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের বৃত্তিপ্রাপ্তরাও রয়েছেন।

jagonews24

উদ্বোধনী বক্তব্যে হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শিল্প একটি শক্তিশালী মাধ্যম, যা দুই দেশের মানুষের মধ্যে গভীর সংযোগ তৈরি করে। তিনি উল্লেখ করেন, ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মতোই শিল্পও দুই দেশের বন্ধনের অন্যতম ভিত্তি।

তিনি আরও বলেন, দুই দেশের শিল্পী ও শিল্পকর্মের পারস্পরিক আদান-প্রদান দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক সম্পর্ককে সমৃদ্ধ করেছে। শিল্পীরা একে অন্যের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন, প্রভাবিত হয়েছেন এবং যৌথভাবে অসাধারণ সৃষ্টি উপহার দিয়েছেন।

ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের মধ্যে শিল্প ও সংস্কৃতির আরও বিস্তৃত বিনিময়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে সহায়তা ও উৎসাহ দিতে ভারত সবসময় প্রস্তুত থাকবে।

জেপিআই/এমকেআর