শাহজাহানপুরে কবরস্থানের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পারিবারিক কবরস্থানের সামনে থেকে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহজাহানপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ শাজাহানপুরে মির্জা আব্বাসের পারিবারিক কবরস্থানের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি।
তিনি আরও জানান, আমরা আশপাশের লোকের মুখে জানতে পারি- গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারী কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমাদের ধারণা স্ট্রাোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
এএমএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি
- ২ স্পিকারের সহধর্মিণীর জন্য দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- ৩ ‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়াম’ খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- ৪ গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ আরমানের
- ৫ সংসদে ফের মাইক বিভ্রাট, অধিবেশন মুলতবি ২০ মিনিট