ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বিমানবাহিনীর ‘আকাশ বিজয়’ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ শুরু হয়েছে। দেশের বিভিন্ন বিমান ঘাঁটি ও ইউনিটে রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ছে।

আইএসপিআর জানায়, মহড়া চলাকালে বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত থাকবে এবং আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হবে।

মহড়ায় যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট, সারফেস টু এয়ার মিসাইল ইউনিট এবং আনম্যানড এরিয়াল সিস্টেমসহ বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

মহড়ার অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকরা বিভিন্ন ধরনের এয়ার ওয়ারফেয়ার কৌশল অনুশীলন করবেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) এর বিভিন্ন ইউনিটও এই মহড়ায় অংশগ্রহণ করছে। এই যৌথ অংশগ্রহণ দেশের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

টিটি/ইএ