ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহতদের সরকারের অর্থ সহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০২ এএম, ০৬ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জের কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনে পাশে দাঁড়িয়েছে সরকার। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সব আহত শ্রমিককে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজ হাতে আহতদের পরিবারের সদস্যদের কাছে এ সহায়তার চেক হস্তান্তর করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক মো. আশিফ ও মো. জিসানের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সবসময় শ্রমজীবী মানুষের পাশে রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

আরও পড়ুন
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত 
গ্যাস লাইটার কারখানার আগুন পুরোপুরি নিভলো সাড়ে ৩ ঘণ্টায় 

মন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও অবহেলা বা দায় প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা জেলার জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

এমএএস/কেএসআর