ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কেএইচ/বিএ