হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: সংসদে ধর্মমন্ত্রী
ফাইল ছবি
আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের লিখিত প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার পবিত্র হজ পালনে খরচের পরিমাণ কমানোর লক্ষ্যে কোনো উদ্যোগ নিয়েছে কি না? নিলে, তা কী? না নিলে পদক্ষেপ নেওয়া হবে কি না?
জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
তিনি বলেন, হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
এমওএস/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ চলমান যুদ্ধের প্রভাব নিয়ে কুয়েতে বাংলাদেশ-তুরস্ক আলোচনা
- ২ ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান: মীর শাহে আলম
- ৩ ৯ তারিখ নয়, স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে ১৬ এপ্রিল
- ৪ পররাষ্ট্রমন্ত্রীর ভারত ও মরিশাস সফর নিয়ে যা জানালেন মুখপাত্র
- ৫ প্রয়োজনে আগামী মাস থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করবে সরকার