সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
জাতীয় সংসদ অধিবেশন, ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় এনে দিয়েছে সাম্প্রতিক আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহালই থাকছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর ফলে আগে জারি করা নিষেধাজ্ঞা এখন আইনগত ভিত্তি লাভ করেছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।
অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।
বিশ্লেষকদের মতে, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে।
এমওএস/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ নির্ধারিত সময়ে ১৩৩ অধ্যাদেশ পাস করাতে প্রয়োজনে শুক্রবারও অধিবেশন
- ২ ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, ১৮ দিন পর মারা গেলেন মুদি ব্যবসায়ী
- ৩ যুদ্ধবিরতির ঘোষণায় শেয়ারবাজারে বড় উত্থান, হাজার কোটির কাছাকাছি লেনদেন
- ৪ পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড
- ৫ হাতিরঝিলে বাসায় ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ