জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল সংসদে পাস
জাতীয় সংসদের অধিবেশন/ছবি সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে তা সর্বসম্মতভাবে কণ্ঠভোটে পাস হয়।
সংসদে পাস হওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ বিলের মাধ্যমে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যধারা প্রত্যাহারের পথ প্রশস্ত হলো।
আইন অনুযায়ী, নির্ধারিত বিধান অনুসরণ করে এসব অভিযোগ বাতিল করা হবে। এছাড়া এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ আইনত বাধা (বারিত) হিসেবে গণ্য হবে।
এমওএস/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ-ভারত
- ২ মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউনূসের
- ৩ ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ
- ৪ নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: সুজন সম্পাদক বদিউল
- ৫ ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী