রাশিয়ান দূতাবাসের সামনের সড়কে স্পিড ব্রেকার স্থাপনের আহ্বান
রাশিয়ান দূতাবাসের সামনে সড়ক পরিদর্শনে ট্রাফিক গুলশান বিভাগ
ঘন ঘন দুর্ঘটনা রোধে রাজধানীর গুলশানে রাশিয়ান দূতাবাসের সামনে সড়কে স্পিড ব্রেকার স্থাপনের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে ট্রাফিক গুলশান কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
আবেদনে বলা হয়, সড়কটিতে স্পিড ব্রেকার না থাকায় যানবাহনগুলো অতিরিক্ত গতিতে চলাচল করছে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় স্পিড ব্রেকার স্থাপন করা হলে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছি দূতাবাস কর্তৃপক্ষ।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলী। এ সময় তিনি রাশিয়ান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে তারা সর্বদা কাজ করে যাচ্ছে। দ্রুতই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
টিটি/এমএএইচ/