ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

  তেজগাঁওয়ে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩১ এএম, ১২ এপ্রিল ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান এ কর্মকর্তা।

কেআর/এসআর