ঢাকাসহ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের ১৬ জেলায় রোববার তাপপ্রবাহ বয়ে গেছে। এই তাপপ্রবাহ আজও (সোমবার) অব্যাহত থাকতে পারে। এছাড়া আজ রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বাড়তে পারে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের রাজারহাটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ২ সরকারের ৯ ক্ষেত্রে ব্যয় কমিয়ে পরিপত্র জারি
- ৩ যার বিরুদ্ধে ১৮ মামলা তার দায় শুধু র্যাব-পুলিশের? প্রশ্ন র্যাব ডিজির
- ৪ আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত
- ৫ কুষ্টিয়ায় কথিত পীরকে হত্যার ঘটনায় র্যাবের ছায়াতদন্ত চলছে