ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

কবিতার রঙে নতুন বছরকে বরণ করলো স্বরকল্পন আবৃত্তিচক্র

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’— এই চিরায়ত আহ্বানকে ধারণ করে বৈশাখকে বরণ করতে স্বরকল্পন আবৃত্তিচক্র আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’।

‘কবিতা ও গানের বিশেষ পর্ব’ শীর্ষক এই আয়োজনে অংশ নেয় স্বরকল্পন আবৃত্তিচক্র।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বর্ণিল আয়োজনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় বিশেষ কবিতা ও গানের পরিবেশনা। একইসঙ্গে স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেইজে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

কবিতার রঙে নতুন বছরকে বরণ করলো স্বরকল্পন আবৃত্তিচক্র

বৈশাখের প্রথম দিন উদযাপন করা হয় কবিতার সুর, আবৃত্তির রঙ এবং উৎসবমুখর আনন্দের আবেশে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষকে বরণ করে দিনব্যাপী চলে স্বরকল্পন আবৃত্তিচক্রের নানা সাংস্কৃতিক আয়োজন।

শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির সৌন্দর্য ছড়িয়ে দিতে দুই যুগেরও বেশি সময় ধরেই কাজ করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় এবারও বৈশাখী উৎসবকে ঘিরে এই বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এমএমএআর