আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
ফাইল ছবি
আবাসিক নন-মিটার গ্রাহকদের মাসিক গ্যাস ব্যবহার নির্ধারণে দেশের ছয়টি জেলায় সমীক্ষা কার্যক্রম শুরু করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (১৫ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়ে জরিপ কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠানটি।
বার্তায় বলা হয়, আবাসিক নন-মিটার গ্রাহকদের মাসিক গ্যাস ভোগ নির্ধারণের লক্ষ্যে কোম্পানির আওতাধীন ছয়টি জেলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক সমীক্ষা/জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই জরিপ কার্যক্রমে বুয়েট টিমকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
এনএস/এমকেআর