তারিনকে বিয়ে করলেন নিক্সন চৌধুরী
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কন্যা তারিন হোসেনকে বিয়ে করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান নিক্সন চৌধুরী।
সম্প্রতি তাদের মধ্যে পরিচয় এবং ঘনিষ্ঠতার সূত্র ধরেই এ পরিণয়। এতে উভয় পরিবারের সম্মতি রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তারা দেশের বাইরে হানিমুনে রয়েছেন। বুধবার তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
নিক্সন চৌধুরী জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তারিনের এক সন্তান রয়েছে। নিক্সন চৌধুরীরও আগের সংসারে একটি মেয়ে রয়েছে।
নিক্সন চৌধুরী সাবেক সংসদ সদস্য ও বাংলার বাণীর অন্যতম প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইয়ের সন্তান। তার আরেক ভাই নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের সদস্য ও সাবেক হুইপ।
তারিন বর্তমানে দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন তারিন।
এএইচ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ হরমুজ প্রণালি সংকটেও জ্বালানিতে নির্ভার পাকিস্তান, রহস্য কী?
- ২ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়
- ৩ আইজিপি আসবেন তাই সড়কে শৃঙ্খলা, যেতে না যেতেই আগের মতো বিশৃঙ্খলা
- ৪ ফেব্রুয়ারিতে দুদকের জালে ১৪২ কোটি ৭৭ লাখ টাকার সম্পদ
- ৫ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি