আল্লাহু আকবর বলে গুলি চালায় জঙ্গিরা
সোমবার দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরে সেখানে অভিযানে গেলে জঙ্গিরা পুলিশের উপর গুলি চালায়।
পুলিশের মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব বলেন, রাত দেড়টার দিকে ৫ নম্বর সড়কের একটি বাড়ি থেকে পুলিশের উপর গুলি ছোড়া হয়। এসময় জঙ্গিরা `ইসলামের শত্রু নিপাত যাক, আল্লাহু আকবর নারায়ে তাকবির` বলে পুলিশের ওপর গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার সময় পুলিশকে লক্ষ্য করে বোমা কিংবা ককটেল ছোড়ার শব্দ পান তারা।
সর্বশেষ রাত পৌনে ৪টায় পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। সকাল ৬টা নাগাদ অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের