ডাচ বাংলা চেম্বারের সভাপতির লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বুড়িগঙ্গার তীরে লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ফেরদৌস হাসান।
ফেরদৌস বলেন, মরদেহের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে ধারণা করা হচ্ছে এটি হাসান খালেদের লাশ। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
গেল শনিবার থেকে নিখোঁজ ছিলেন ডিবিসিসিআই সভাপতি ও ব্যবসায়ী মো. হাসান খালেদ। রোববার রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার শ্যালক শরিফুল আলম।
জেইউ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড