কারাগারে আইজি প্রিজন
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি কারাগারে প্রবেশ করেন বলে কারা সূত্রে জানা যায়। মীর কাসেমের স্বজনরা কারাগার থেকে বের হতে না হতেই প্রবেশ করেন তিনি।
কারা সূত্র আরো জানায়, আইজি প্রিজন ভেতরে ফাঁসির মঞ্চ পর্যবেক্ষণ করছেন। কনডেম সেলও পরিদর্শন করছেন।
সেইসঙ্গে ফাঁসি কার্যকরের সঙ্গে যারা জড়িত তাদের সাথেও কথা বলবেন তিনি।
উল্লেখ্য, কারাগারে অন্তিম প্রহর গুনছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী। পরিবারের সদস্যদের সঙ্গেও তার শেষ সাক্ষাৎ হয়েছে।
শনিবার বিকেল ৩টা ৩৭ মিনিটে ছয়টি মাইক্রোবাসে ৪০ জনের বেশি পরিবারের সদস্য কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বের হন তারা।
এআর/এসএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ২ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৩ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৪ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৫ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%