শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোস্ট অফিস থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। বুধবার বেলা ১১টায় পোস্ট অফিসের কার্গো থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব এ খুদা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কালো কাপড় দিয়ে মোড়ানো ৪ কেজি ওজনের ৪০টি বার উদ্ধার করা হয়।
মাহবুব এ খুদা আরও বলেন, পোস্ট অফিসের মালামাল রাখার স্থানে মেসার্স নূর ইলেকট্রনিক্সের নামে পাঠানো রেডিয়েটরের ভেতরে সুকৌশলে রাখা ছিল বারগুলো।
উদ্ধারকৃত বারগুলোর বাজার মূল্য আনুমানিক ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানান তিনি।
জেইউ/বিএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪