বগুড়ায় দু`টি ট্রাকে পেট্রলবোমা ও ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়া শহরতলির এরুলিয়া এলাকা ও মফিজ পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলির এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সারবাহী একটি ট্রাকে এই বোমা ছোঁড়া হয়। এতে অল্পের জন্য রক্ষা পান চালক ও তার সহকারী।
প্রায় একই সময়ে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় সাতমাথা-শেরপুর সড়কে বাংলাদেশ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) খাদ্যপণ্যবাহী একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) উজ্জ্বল কুমার দাবি করেন, এরুলিয়া এলাকায় সারবোঝাই ট্রাকে অবরোধকারীরা ককটেল হামলা চালালে তাতে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এসআরজে/
বগুড়ায় ট্রাকে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ
সর্বশেষ - জাতীয়
- ১ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা, শিগগির সমঝোতা
- ২ বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, সমন্বয় করা কঠিন: বিদ্যুৎমন্ত্রী
- ৩ জাহাজ হ্যান্ডলিংয়ে ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন করেছে চট্টগ্রাম বন্দর
- ৪ মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত
- ৫ আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী