ঈদের আগে-পরে ছয়দিন ট্রাক-লরি চলাচল বন্ধ
ঈদের আগের তিনদিন এবং পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
এছাড়া ফিটনেসবিহীন যানবাহনে কুরবানির পশু পরিবহন উৎসমুখে নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদানসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বলা হয়েছে।
এমইউএইচ/এনএফ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, তদারকিতে ভিজিলেন্স টিম
- ৩ সমাজের একটি অংশ নয়, সবাই মিলে ভালো থাকবো: প্রধানমন্ত্রী
- ৪ গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না
- ৫ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান