বাণিজ্য মেলা থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মাইনুদ্দিন রাসেল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় শেরেবাংলা নগর থানা পুলিশ। রাসেল নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।
শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস জানান, মাইনুদ্দিন বাণিজ্য মেলার ২৩ নম্বর স্টলে কাজ করে। রাতে কাজ শেষে খাওয়া দাওয়া করে দোকানের আরো দুই কর্মচারীসহ তারা তিনজন ঘুমিয়ে পড়ে।
সকালে মাইনুদ্দিনের ঘুম থেকে উঠতে দেরি দেখে অন্য দুইজনের সন্দেহ হয়। পরে তারা সেখানকার লোকজনদের খবর দিলে তারা এসে মাইনুদ্দিনকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।
জেইউ/এএইচ/আরআই
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ট্রেনে তিল ধরার জায়গা নেই
- ২ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
- ৩ ছুটির দিনেও ফাঁকা হাতিরঝিল, খাঁ খাঁ করছে রেস্তোরাঁ-ফুড কোর্ট
- ৪ জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহর
- ৫ ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, গাবতলীতে বেড়েছে ব্যস্ততা