পদ্মায় বাসডুবি
তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
গতকাল বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ডুবে যায়/ছবি সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের পরিবহন প্রশাসন শাখা থেকে জারি করা আদেশে অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রাজবাড়ী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌপুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি।
আদেশে বলা হয়েছে, বুধবার (২৫ মার্চ) দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করাই হবে কমিটির প্রধান কাজ। একই সঙ্গে কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। প্রয়োজনে তদন্তের স্বার্থে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে।
দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমডিএএ/বিএ
টাইমলাইন
- ০৯:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ বাবার কোল থেকে ছিটকে যায় তিন বছরের ইসরাফিল, পরে মেলে মরদেহ
- ০৮:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৬ কালুখালী উপজেলায় নিহত ৮ জনের দাফন সম্পন্ন, শোকে কাতর পরিবার
- ০৭:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
- ০৫:০৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ কুষ্টিয়ার নিহত তিনজনের দাফন একজনের শেষকৃত্য সম্পন্ন
- ০৪:৫০ পিএম, ২৬ মার্চ ২০২৬ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ০৩:৩২ পিএম, ২৬ মার্চ ২০২৬ নিহত ২৬ জনের পরিচয় মিলেছে, ১৮ জনই রাজবাড়ীর
- ০১:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ মৃত্যুর মুখ থেকে মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে যেভাবে বেঁচে ফিরলেন খাইরুল
- ১২:০২ পিএম, ২৬ মার্চ ২০২৬ মা ও ভাগনের পর জাবি শিক্ষার্থী রাইয়ানের মরদেহ উদ্ধার
- ১১:৫০ এএম, ২৬ মার্চ ২০২৬ দুই মিনিট আগে নেমে বেঁচে যান কালাম, ফেরত পেলেন সার্টিফিকেট-টাকা
- ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২৬ ফেরিঘাটে বাস দুর্ঘটনা: ২৬ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬
- ১০:২৬ এএম, ২৬ মার্চ ২০২৬ চালকের ভুলে বাস পন্টুন থেকে নদীতে পড়েছে, দাবি সৌহার্দ্যের আরেক চালকের
- ০৯:২৬ এএম, ২৬ মার্চ ২০২৬ নদীতে একের পর এক নামছেন ডুবুরি, পাড়ে উৎসুক জনতার ভিড়
- ০৮:৪০ এএম, ২৬ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে ৯ শিশুসহ ২৩ মরদেহ উদ্ধার, হস্তান্তর ২১
- ০৪:৫৭ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ১৯
- ০২:৫৩ এএম, ২৬ মার্চ ২০২৬ নিখোঁজ জাবি শিক্ষার্থী রাইয়ান, মারা গেছেন মা
- ০১:৪৪ এএম, ২৬ মার্চ ২০২৬ নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার
- ০১:২৯ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার
- ১২:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
- ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- ১১:০৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৩৬ জনের মরদেহ পানির নিচে থাকতে পারে: ফায়ার সার্ভিস
- ১০:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৬ পন্টুনের নিচে চলে যাওয়ায় ভাঙা যাচ্ছে না বাসের দরজা-জানালা
- ১০:২৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ কুমারখালী থেকে ওঠা আটজনের পরিচয় মিলেছে, নিখোঁজ ৩
- ০৯:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি
- ০৯:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ পানির ৯০ ফুট গভীরে রয়েছে বাসটি, উদ্ধারকাজে বৃষ্টির বাগড়া
- ০৮:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ সিটের বাসটিতে যাত্রী ছিলেন ৫০ জন: কুমারখালী কাউন্টার মাস্টার
- ০৮:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ বাস উদ্ধারে ‘হামজা’ ও ডুবুরি দলের অভিযান শুরু
- ০৮:২২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দুই মরদেহ ও জীবিত একজনকে উদ্ধার, তিনজনই নারী
- ০৮:১৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি
- ০৭:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ জনের মতো মরদেহ পানির নিচে রয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের
- ০৭:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার
- ০৭:১৫ পিএম, ২৫ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ০৭:০০ পিএম, ২৫ মার্চ ২০২৬ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ০৬:৩২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ট্রেনে তিল ধরার জায়গা নেই
- ২ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
- ৩ ছুটির দিনেও ফাঁকা হাতিরঝিল, খাঁ খাঁ করছে রেস্তোরাঁ-ফুড কোর্ট
- ৪ জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহর
- ৫ ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, গাবতলীতে বেড়েছে ব্যস্ততা