সম্মুখযুদ্ধের স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার সারাদেশে মুক্তিযুদ্ধকালীন সম্মুখযুদ্ধের স্থান ও বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে নানা প্রকল্প অনুমোনের পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মহিলা আসনের দিলারা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর গণহত্যায় ব্যবহৃত মধ্যভূতিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পসমূহ অনুমোদন হলে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যায়।
এইচএস/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী