ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান হচ্ছে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ হচ্ছে। এ জন্য ২২৭ কোটি ৯৭ লাখ টাকার একটি প্রকল্প চলমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মনিরুল ইসলামের (যশোর-২) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটিতে দেশের সব উপজেলায় মোট দুই হাজার ৯৭১টি ইউনিট বাসস্থান নির্মাণ হবে। তবে এ পর্যন্ত এক হাজার ৭৫৫টি বাসস্থানের নির্মাণ কাজ শেষ হয়েছে।
এছাড়াও প্রতিটি জেলা/উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যানুপাতে মুক্তিযোদ্ধাদের আবাসনের নিমিত্তে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প প্রণয়নের কাজ হাতে নেয়া হয়েছে।
এইচএস/এএইচ/এবিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী