১ লাখ ৮ হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় দেশের বেকার যুবসমাজের বেকারত্ব দূর করার জন্য মোট ১ লাখ ১১ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৮২ জনকে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় ২৪-৩৫ বছর বয়সী এবং উচ্চ মাধ্যমিক ও তার বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার/যুব মহিলাদের ১০টি সুনির্দিষ্ট মডিউলে ৩ মাস মেয়াদী মৌলিক প্র্রশিক্ষণ প্রদানের পর জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত দেশের ২৮টি জেলার ৬৪টি উপজেলা এই কর্মসূচির আওতাভুক্ত। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের সব জেলা উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এইচএস/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের