অ্যাডভোকেট হায়দার হত্যায় ৫ জনের ফাঁসি
ঝালকাঠিতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের হামলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালতের বিচারক আব্দুল হালিম বুধবার এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন আমিনুল ওরফে আমির হোসেন, মেহেদী হাসান ওরফে তানভীর, মুরাদ হোসেন, বিল্লাল হোসেন ও ছগির হোসেন। এর মধ্যে শেষের দু`জন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠি শহরের কবরস্থান মসজিদের পাশে সাবেক পিপি হায়দারকে গুলি করে হত্যা করে।
বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মুক্তিযুদ্ধ মন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল
- ২ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান হবে: রাষ্ট্রপতি
- ৩ চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৩৪, মাদক উদ্ধার
- ৪ সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান
- ৫ জুলাই-আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেনাবাহিনী