সাঁওতালদের উপর নির্যাতন বন্ধ ও পুনর্বাসনের দাবি
নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা দোষীদের শাস্তি এবং গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর নির্যাতন বন্ধ করে পুনর্বাসনের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে নাসিরনগর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের শাস্তি ও সাঁওতালদের উপর হামলাসহ সকল প্রকার নির্যাতন বন্ধ এবং পুনর্বাসন করতে হবে।
তারা বলেন, সকল ধর্মের মানুষের ধর্ম পালনের এবং ক্ষুদ্র জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ জাতীয় মুক্তির লক্ষ্যে ঐক্য গড়ে তুলে অগ্রসর হওয়া।
আয়োজক সংগঠনের সমন্বয়ক এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জাতীয় বিপ্লবী ফ্রন্টের সহ সভাপতি এস এম সামসুল হক সায়েম, শ্যামল কুমার ভৌমিক, সহ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।
এএস/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
- ২ মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে
- ৩ ঈদের কেনাকাটা: সাধ্যের মধ্যে সবই মেলে মোহাম্মদপুরের যে মার্কেটে
- ৪ চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা
- ৫ শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে বাংলাদেশ-জাপান বৈঠক