মতিঝিলে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক
রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শহীদ, ইউসুফ ও মানিক।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে মতিঝিল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মতিঝিল বাণিজ্যিক এলাকায় ভুয়া ডিবি পুলিশ সদস্য পরিচয়ে কয়েকজন প্রবেশ করেছে। অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ চলছে। সন্ধ্যার পর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হবে বলে জানান এসআই তাহের।
জেইউ/জেএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪