আশকোনার জঙ্গি ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর দক্ষিণখানে আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানায় মামলাটি করা হয়।
এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে পলাতক জঙ্গি মাইনুল ইসলাম মুসা, আত্মসমর্পণকারী দুইজনসহ মোট আটজনের বিরুদ্ধে এ মামলা করেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র শাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয়।
জেইউ/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব