জেএসসি-জেডিসিতে পাসের হার ৯৩.০৬, পিইসিতে ৯২.৮৯
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর পিইসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ এবং পিইসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ।
প্রথমে অবশ্য জেএসসি ও জেডিসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ বলে জানানো হয়।
জেএসসি-জেডিসিতে পাসের হার গত বছরের তুলনায় এবার শূন্য দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় ঘটেছে বড় উল্লম্ফন।
জেএসসি-জেডিসি মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। গত বছর যা ছিল ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন। এবার বেড়েছে ৫১ হাজার ৩২৫ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বছর অংশগ্রহণকারী ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। গত বছর ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী পাস করেছিল।
এমইউএইচ/এমএইচএম/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪