সৌদি আরবে বাংলাদেশি নিহত
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দস (৪৮)। তিনি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামের বাসিন্দা।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মক্কার আজিজিয়া শিমালিয়া এলাকায় প্রাইভেটকারের চাপায় তিনি মারা যান। তার মরদেহ মক্কার আল-নূর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেলে আছরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন কুদ্দুস। আজিজিয়া শিমালিয়া আল-বাইকের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।
দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় আল-নূর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক (সৌদি নাগরিক) এবং ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।
এসআরজে
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
- ২ অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ
- ৩ গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
- ৪ ঢাকায় বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল
- ৫ যত প্রভাবশালী হোক দ্রুত সময়ে তাসলিমা হত্যার বিচার নিশ্চিত করবো