বনানীর ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বনানীর ২৮ নম্বর রোডে হোটেল সেরিনার পাশের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সর্বশেষ ১৭টি ইউনিট কাজ করে বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স সদর দফতরের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জাগো নিউজকে জানান, সোমবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত।
তিনি আরো বলেন, আগুনের খবরে পর্যায়ক্রমে ১৭টি ইউনিট পাঠানো হয়। পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
ভবনটিতে অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকম, খোলা কাগজসহ নীল সাগর গ্রুপের কয়েকটি অফিস আছে।
পরিবর্তন ডটকমের নিউজ রুম এডিটর নাজিমউদ্দোলা সাদি জাগো নিউজকে বলেন, বেলা আড়াইটার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত। এরপর পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিস মাইকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয়। ভবন থেকে সবাই দ্রুত বেরিয়ে পড়েন। ফলে কোনো হতাহত হয়নি।
পত্রিকাটির স্টাফ রিপোর্টার মো. কবির মিয়া জানান, আগুন দেখে সবাই ছুটোছুটি শুরু করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দ্রুত নিচে নেমে আসে। তবে কাও কোনো ক্ষতি হয়নি।
জেইউ/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক ডিআইজি আবদুল জলিলের পরিকল্পনায় শাপলা চত্বরে হত্যাকাণ্ড
- ২ লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
- ৩ কোভিড ভ্যাকসিন কেনায় অনিয়ম: অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে দুদকের চিঠি
- ৪ সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে প্রচলিত হবে: আইনমন্ত্রী
- ৫ এক/এগারোর সময়ের মানবতাবিরোধী অপরাধেরও বিচার করবে ট্রাইব্যুনাল