তারেক সাঈদের মুখে ছিল হাসি
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।
এই মামলার অন্যতম আসামি র্যাব ১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ। সকালের দিকে তিনি যখন এজলাসে ঢোকেন তার মুখে ছিল হাসি।
তবে হাসিমুখে ভেতরে ঢুকলেও আদালতের রায়ে তার ফাঁসির আদেশ হয়েছে।
তবে কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন নূর হোসেন। রায় শুনেই তার চোখে-মুখে ফুটে ওঠে হতাশা। কিছুই বলছিলেন না। ফাসির দণ্ড শুনে তার পাশের এক আসামি কাঁদছিলেন। নূর হোসেন তার পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন।
এআর/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪