বিএসএমএমইউ’র পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিন কমিটির জরুরি বৈঠক চলছে
ডিন কমিটির বৈঠক রুমের বাইরে চিকিৎসকরা
দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৃহস্পতিবার এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির বৈঠক ডাকেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। দুপুর আনুমানিক সাড়ে ১২টায় ডিন কমিটির বৈঠকটি শুরু হয়। দুপুর ১টায় ভিসি ডিন কমিটির বৈঠকের কথা স্বীকার করে এ মুহূর্তে বৈঠক চলছে, পরে কথা বলবেন বলে জানান।
গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের কক্ষে প্রোভিসি অধ্যাপক এ এস এম জাকারিয়া ও প্রক্টর ডা.হাবিবুর রহমান দুলালের বাদানুবাদকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার সকালে এই দুই চিকিৎসকের অনুসারী মিছিল করে শোডাউন করেন। এই দুই শীর্ষ কর্মকর্তার সমর্থক চিকিৎসকরা মুখোমুখি অবস্থান নিলে চিকিৎসাপ্রার্থী রোগী ও তাদের স্বজনদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। অনেক চিকিৎসক আউটডোর থেকে এসে মিছিলে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ে এ পরিস্থিতির কারণে চিকিৎসা সেবা এতটুুকু ব্যাহত হয়নি। দ্রুত এ সমস্যা সমাধানের প্রচেষ্টা চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য প্রোভিসি জাকারিয়া বৃহস্পতিবার ভিসির কক্ষে ভিসি ও প্রক্টর তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আবদুল হান্নান শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা অস্বীকার করে ওই অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন।
এমইউ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের