শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর শাহবাগে একটি যাত্রাবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগের বারডেম হাসপাতালের সামনে দাড়িয়ে থাকা আব্দুল্লাহপুর-বঙ্গবাজার রুটে চলাচলকারী একটি (৩ নম্বর) বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত যাত্রীরা বাসের জানালা-দরজা দিয়ে বেড়িয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নীলুফা ইয়াসমীন। তিনি জানান, বাসে আগুন দেয়ার খবর পাওয়া মাত্র দু`টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জেইউ/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৬ দিনে কারাগারে ভোট দিলেন ৪৮৩৩ বন্দি
- ২ আইনের মধ্যেই সব করেছি, বিমানের চেয়ারম্যান পদ নিয়ে শেখ বশিরউদ্দীন
- ৩ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ৪ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৫ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন