চট্টগ্রামে লাইটারেস জাহাজ ডুবি
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা হরিনগরে ১৫শ’ টন স্টিল কয়েল বোঝাই একটি লাইটারেস জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে ‘এমভি-সুন্দরবন’ নামের এ জাহাজটি ডুবে যায়।
তবে জাহাজে থাকা ১১জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম।
তিনি জানান, বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়ার সময় পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে গেলে জাহাজটি ডুবে যায়। সংবাদ পাওয়ার পরপরই ১১ জন নাবিককে উদ্ধার করা হয়।
তবে জাহাজ ডুবির কারণে চ্যানেলে কোনো ধরনের সমস্যা হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪