দেশে সিনিয়র সিটিজেন ১ কোটি ৩০ লাখ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৩০ লাখ সিনিয়র সিটিজেন রয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে রহিম উল্লাহর (ফেনী-৩) এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকেল ৪টা ৫০ মিনিটে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় প্রবীণ নীতিমালার আলোকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৪ সালের ২৭ নভেম্বর ষাটোর্ধ্ব ব্যক্তিদের ‘সিনিয়র সিটিজেন’ ঘোষণা করেন। প্রবীণ দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১৯৯৭-৯৮ অর্থবছরে রাজস্ব খাত থেকে মাত্র ১২ কোটি ৫০ লাখ টাকা দিয়ে শুরু হয় বয়স্ক ভাতা কর্মসূচি। বর্তমানে এ কর্মসূচির আকার এক হাজার ৮৯০ কোটি টাকায় পৌঁছেছে। প্রতি মাসে ৫০০ টাকা হারে ৩১ লাখ ৫০ হাজার প্রবীণ এ ভাতার সুবিধা পাচ্ছেন।
এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ঢাকাসহ দেশের সব শহর সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৬০০ জন ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ২ লাখ শিশু, কিশোর ও কিশোরী উপকৃত হয়েছে।
এইচএস/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব