রাজধানীতে আ.লীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোল্লার স্ত্রী মাকছুদা বেগমের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের দেয়া খবরে কামরাঙ্গীরচর থানাপুলিশ গিয়ে চান মসজিদের পাশের ফেরদৌস মোল্লার ঘর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ফকির জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে ওই নারী আত্মহত্যা করে বলে জানিয়েছ পরিবার।
রোববার ভোররাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে বলে জানান ওসি শাহিন ফকির।
জেইউ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাতে চুলা রাখায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা
- ২ নিয়ম না মানলে আরও কঠোর উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি
- ৩ রাস্তায় অবৈধ পার্কিং করা গাড়ি পেলে দেওয়া হচ্ছে ভিডিও মামলা
- ৪ অভিযানের খবরে ফুটপাত থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা
- ৫ ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদের ছাড় দেওয়া হবে না