ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার আবক্ষ মূর্তি উন্মোচন
দেশের বাইরে প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্যারামাটা ক্যাম্পাসের আইন অনুষদের সামনে সোমবার এ আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. বার্নি গ্লোভার বাংলাদেশের স্বাধীনতার এ স্থপতির আবক্ষ মূর্তি উন্মোচন করেন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে সিডনি সফরে রয়েছেন আইনমন্ত্রী ।
ওআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪