গাইবান্ধার নতুন এসপি ডিএমপির মাশরুকুর খালেদ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন এর অধিনায়ক হিসেবে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল আলমকে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় আরও জানানো হয়, খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. জমশের আলীকে নৌ পুলিশ, ঢাকায় বদলি করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।
জেইউ/এসএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪