মান্নান-মাহবুবুর-বদির বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাসীন দলের সাবেক দুই প্রতিমন্ত্রী ও একজন এমপিসহ তিনজনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
মামলার আসামিরা হলেন- পটুয়াখালী-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান ও চট্টগ্রাম-৪ আসনের এমপি আবদুর রহমান বদি।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয়া হয়। অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগে দশম জাতীয় সংসদের নির্বাচনী হলফনামাকে ভিত্তি করে গত ২২ জানুয়ারি কমিশনের এক বৈঠকে গত সরকারের সাত মন্ত্রী-এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪