ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদের দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদের দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-সদরদফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে রোববার এ তথ্য জানানো হয়েছে।
বদলিকৃতদের মধ্যে ডিএমপির ট্রাফিক-পূর্ব বিভাগের এডিসি সালমা সৈয়দ পলিকে কোয়ার্টার মাস্টার হিসেবে ও এডিসি নাজমুন নাহারকে ট্রাফিক-পূর্ব বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির অর্থ ও বাজেট বিভাগের এসি সাজ্জাদ ইবনে রায়হানকে নিউমার্কেট জোনে এবং এসি মো. রওশানুল হক সৈকতকে ডিএমপির অর্থ ও বাজেট বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
এআর/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪