বৈদ্যুতিক গোলযোগে আগুন : হাজারীবাগে পুড়েছে ৮০ ঘর
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগের কালুনগর মিয়াবাড়ী বস্তিতে আগুনে ৮০টি ঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। এতে ৮০টি ঘর পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জেইউ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের