আগারগাঁও থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার
রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে তিন দিন আগে অপহৃত ৩ বছরের এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অপহরণে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র্যাব-২। আটককৃতরা হলেন- মো. আব্দুল মালেক (৪০) ও বিউটি বেগম (৩৫)।
মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ সদর থেকে তাদের আটক করে র্যাব-২ এর সদস্যরা।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গত শনিবার দক্ষিণ আগারগাঁও থেকে সাকিব নামে শিশুটিকে অপহরণ করা হয়।
শিশুটির বাবা আব্দুল সালাম র্যাব-২ এ লিখিত অভিযোগ করেন। এরপর তদন্ত ও অভিযান চালিয়ে শিশুকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এআরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের