শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্রমিক গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানাধীন পশ্চিম শেওড়াপাড়ার মেহেরুন টাওয়ারের নিচতলায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনির নামে এক শ্রমিককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে র্যাব-৮ এর সহযোগিতায় ভোলার বোরহান উদ্দিন থানাধীন মনিরাম বাজার এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়।
২ মার্চ সকালে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় নির্মাণাধীন মেহেরুন টাওয়ারের নিচতলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মনির।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিল জানান, গত ৪ মার্চ মিরপুরে একদিনে চার শিশু যৌন নির্যাতনের সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এরপর পশ্চিম শেওড়াপাড়ায় আড়াই বছরের এক শিশুও যৌন নির্যাতনের শিকার হয়।
জেইউ/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের