রুয়েটে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোসের্র ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। রুয়েট উপাচার্য রফিকুল আলম বেগ এ তথ্য জানান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ২৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তবে এ সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটি চূড়ান্ত করবে। আবেদনের যাবতীয় নিয়মাবলীসহ খুব দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করা হবে।
এবার রুয়েটে ১০ বিভাগে ৭২৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় আবেদন ফরমের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি বলে তিনি জানান।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক