খিলগাঁওয়ে সন্ত্রাসবিরোধী অভিযান
রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রব্যবসায়ীসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ-র্যাব-বিজিবির সমন্বয়ে যৌথভাবে রাজধানীর সংশ্লিষ্ট থানা এলাকাগুলোতে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত গ্রুপ, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
ডিসিসি নির্বাচনকে সামনে রেখে পেশাদার সন্ত্রাসী ও অপরাধীরা যাতে মাথাচাড়া দিতে না পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই খিলগাঁও থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে।
জেইউ/বিএ/আরএস
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪